• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছিনতাই হওয়া শুকর মৌলভী বাজার থেকে উদ্ধার

জুলাই 17, 2021

সখীপুরে হাড়িয়ে যাওয়া শুকর মৌলভী বাজার থেকে উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর থানা পুলিশ আজ শনিবার ভোরে মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসেন। শুকরের মালিক পরেশ চন্দ্র দাস ও মামলার বিবরণে জানা যায় গত ১১জুলাই ভোর রাতে উপজেলার আন্দি এলাকায় পরেশের লালন-পালনকৃত ১০৯টি শুকর থেকে দুষ্কৃতিকারীরা ৫১টি শুকর নিয়ে পালিয়ে যায়। এ সময় শুকরের তত্ত্বাবধানকারী ৪ জনকে দুষ্কৃতিকারীরা হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়। এ বিষয়ে পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ৩/৪জনকে অজ্ঞাত আসামী করে সখীপুর থানায় একটি মামলা(মামলা নং ০৪.ধারা -৩৯৪ তারিখ-১১/০৭/২০২১ইং) দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এস আই নাজিম উদ্দিন ১৫ জুলাই সন্দেহাতীত আসামী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামের আলী আজগর এর ছেলে আকবর হোসেন ওরফে রাসেল (২৩) কে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সখীপুর থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামী রাসেলের তথ্যানুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে সখীপুর থানার একটি চৌকষ টিম কুলাউড়া থানার সহযোগিতায় মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সখীপুর থানা পুলিশ থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার তথ্য বিবরণী তুলে ধরেন। এসময় সখীপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক,এসআই নাজিম উদ্দিন,এসআই কবির হোসেন,এসআই রবিউলসহ থানার স্টাফ উপস্থিত ছিলেন। শুকরের মালিক পরেশ চন্দ্র দাস বলেন ৫১টি শুকরের মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। যার মধ্যে সবচেয়ে ছোটটির মূল্য-৭ হাজার এবং বড়টির মূল্য ২৫ হাজার টাকা। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.সাইদুল হক ভুইয়া বলেন- গ্রেফতারকৃত আসামী মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করতে সক্ষম হয়েছি, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.