• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

মার্চ 13, 2021

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাক উল্টে চালকের সহকারী মো: রিফাত (১৬) নিহত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ওমরপুর চরখণ্ড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে উল্টে যাওয়া ট্রাকটির চালকের সহকারী হিসেবে কাজ করতো।

পুলিশ জানায়, বিকেলের দিকে মাটি বোঝাই করে ট্রাকটি কালামপুরের দিকে যাবার পথে মধুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এসময় চালকের পাশে বসা রিফাত ট্রাকের তলে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা মো: রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.