• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ঝুলন্ত লাশ উদ্ধার

মার্চ 14, 2021


রাজিউল হাসান পলাশ: ধামরাইয়ের শরিফভাগের রাস্তার পাশের একটি গাছ থেকে জুলমত আলী (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

রবিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শরিফভাগ ফুলকুঁড়ি স্কুলের পাশে রাস্তার একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যাক্তি ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডের আইঙ্গন এলাকার মৃত ফকির মাহমুদের ছেলে জুলমত আলী। তিনি আইঙ্গন বাজারে চা-পান বিক্রি করতেন এবং রাতের বেলায় আইঙ্গন বাজারে নাইটগার্ড হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তায় হাটতে এসে দেখতে পাই জুলমত কাকা গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে লোকজন জড়ো হয়। ধামরাই থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি ঋণগ্রস্থ ছিলো। এর জন্যও আত্মহত্যা করতে পারে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও ঋণগ্রস্থ হওয়ার কারনে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.