• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেল হত্যা দিবসে ইতালি আওয়ামী লীগের ভার্চ্যুয়াল আলোচনা সভা

নভে. 5, 2020

সোহেল মিয়াজী বিশেষ প্রতিনিধি: বাঙালি জাতির কালো অধ্যায়ের আরেক নাম ৩রা নভেম্বর, যেদিন জেলখানার ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
জেলহত্যা দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগ ভার্চ্যুয়াল আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতালিতে জরুরী আইন বা বিধি নিষেধ থাকায় অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।
জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্বাধীনতার সংগঠক জাতীয় চার নেতার হত্যা ইতিহাসের কলঙ্কময় অধ্যায়।

এ সময় ইউরোপ আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ইতালী আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে বলেন, করোনা মহামারীর কারনে ইতালি আওয়ামী লীগের সম্মেলন এখন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে সময় জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও নেতৃদ্বয় বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ইতালী আওয়ামী লীগের কার্যক্রম প্রশংসনীয়।

এ দিকে ইতালির এক নেতা ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে প্রচার করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মরহুম কামরুল আহসান মন্টু ও পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম এম এ খালেকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.