• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির লকডাউনের সর্বশেষ আপডেট

নভে. 4, 2020

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব ঠেকাতে আজ ৪ নভেম্বর দুপুরে নতুন অধ্যাদেশ স্বাক্ষর করেছেন। এই অধ্যাদেশ কার্যকর হবে ৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।

নতুন অধ্যাদেশ অনুযায়ী ইতালিকে লাল, হলুদ এবং সবুজ এলাকা তিনভাগে বিভক্ত করা হয়েছে।

লাল চিহ্নিত অঞ্চলে রয়েছে মিলান লোম্বার্দিয়া, পিয়ামন্তে, কালাব্রিয়া, আলত আদিজে, ভাল্লে দা’অস্তা সম্পূর্ণ লকডাউন থাকবে। ঐসব এলাকা থেকে Autocertificazione বিশেষ অনুমতি ছাড়া কেউ অন্য অঞ্চলে বের হতে এবং বাইরে থেকে প্রবেশ করতে পারবে না।
লাল অঞ্চলে ফার্মাসি, সেলুন, খাবারের দোকান, ইন্ডাস্ট্রি, ফেক্টরি ব্যতীত বার, রেস্টুরেন্ট সহ সবকিছু বন্ধ থাকবে।

এই মুহূর্তে পুগলিয়া লিগুরিয়া ভেনেতো কমলা এবং সবুজ অঞ্চলের মধ্যে ভারসাম্যের মধ্যে রয়েছে। তবে ক্যাম্পানিয়া কমলা জোন থেকে রেড জোনে যেতে পারে।

রোম লাসিও সহ ইতালির অন্যান্য অঞ্চল সবুজ জোনের আওতাধীন রয়েছে। এসকল অঞ্চলে বর্তমানে ইতালির বর্তমান নিয়মে চলতে থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতালির অন্যান্য স্থানের বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে পরে উল্লেখ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.