• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করার আবেদন ১ জুন থেকে ১৫ জুলাই

মে 13, 2020

ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসী শ্রমিকদের ভাগ্যের চাকা শর্তসাপেক্ষে খুলছে দুইটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে। প্রথমত যাঁরা চলতি বছরের ৮ মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তাঁরাই বৈধ হবার সুযোগ পাবেন। এক্ষেত্রে কাজের মালিকরা উপযুক্ত প্রমাণ সহ সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে ঠিক ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) দেয়া হবে। প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে’র ক্যাবিনেটে অনুমোদনের জন্য অধ্যাদেশ এভাবেই চূড়ান্ত হয়েছে।

অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অধিবাসীরা ইতালিতে এ যাত্রায় বৈধতার আবেদেনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরো খরচায়। যাদের স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তাঁরাই কাজ খুঁজে নেয়ার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন। কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসেবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজে যোগদান সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করা যাবে।
সুতরাং এ পর্যন্ত যা আলোচনা হয়েছে তা স্পষ্ট করে বলা যায় যে, ইতালিতে ১ জুন থেকে ১৫ জুলাই অবৈধ অভিবাসীদের বৈধতার আবেদন। ৮ মার্চের আগে থেকে যাঁরা কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজ করছেন তাঁদের মালিকরা নিজ শ্রমিকের জন্য আবেদন করবেন। কাজের মালিক ছাড়াও শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের পর নবায়ন হয়নি। এই দুই ক্যাটাগরি ছাড়া বৈধতার ভিন্ন কোন সুযোগ অধ্যাদেশে নেই।

মাঈনুল ইসলাম নাসিম *
(ইতালি প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.