বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইতালি এর যুগ্ন সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা জেলা যুব পরিষদ, ইতালি এর সম্মানিত সদস্য, বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালি এর ১ম যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এর পিতার মৃত্যুতে রোম শহর ও দেশে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা জেলার আদশ সদর উপজেলার বার পাড়া (কাজী বাড়ি) নিবাসী আলহাজ্ব কাজী আবদুর রশিদ ৬ মে রোজ বুধবার সকাল ৭ঃ৪৫ (বাংলাদেশ সময়) মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স ছিল ৭৫ বছর।
মরহুম আলহাজ্ব কাজী আবদুর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় (বাংলাদেশ সেনাবাহীনি কতৃক সন্মাননায়) বিকাল ৪:০৫ মিনিটে দাফন সম্পন করা হয়।
ইতালি ও কুমিল্লার বিভিন্ন সংগঠনের পক্ষ হতে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন।
