• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালির সদস্য আবেদন ২০ মে পর্যন্ত

মে 6, 2020

ইতালিতে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষে এবং সম্মিলিত সিদ্ধান্তে সংগঠিত “বাংলাদেশ প্রেসক্লাব, ইতালি” সদস্য আবেদন পত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে।

নুরুল আলম জনি, রোম প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি‘র সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ০১ মে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিল এর মাধ্যমে কার্যকরী কমিটি করার বাধ্যবাধকতা রয়েছে। তারই ধারাবাহিকতায়, ইতালি জুড়ে যে সকল চৌকোস, মেধাবী, তরুন সাংবাদিক কমিউনিটিতে সত্য, সুন্দর, তারুন্য কে কাজে লাগিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশকে উজ্জ্বল করার পাশাপাশি সমাজের অসঙ্গতিকে তুলে ধরতে আগ্রহী সেই সকল সাংবাদিক আগামী ২০ মে এর মধ্যে সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
অন লাইনে ফরমটি পূরণ করতে নিম্মের লিংক দেয়া হলো-
https://form.jotform.com/201215512721036?fbclid=IwAR2yp_oDkygqgNv5Y6DvhmUm3hdQHP-VjmPbrZODRaSqFB8rHHLh2CClW94

বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির আহ্বাবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব কমরেড খোন্দকার ও সদস্য শাহীন খলিল কাউসার মনে করেন, সুস্থমনার সাংবাদিকতায় “বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি” নামের এই সংগঠনটি সমাজকে এগিয়ে নেয়ার জন্য এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে এবং প্রবাসীদের কার্যক্রম দেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
ইতালিতে ঐক্যবদ্ধ একটি সুশৃঙ্খল কমিটি করার লক্ষে সাংবাদিক ও মিডিয়াকর্মীরা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন।
আহ্বায়ক কমিটি আশা করেন, এই সংগঠন মূলত ইতালিতে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.