• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে করোনায় প্রাণ গেল আরেক বাংলাদেশির

মার্চ 30, 2020

ইতালির মিলানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অপু নামে এক বাংলাদেশি ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে মিলানের একটি হাসপাতালে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে মিলান শহরে বসবাস করে আসছিলেন। তিনি এই শহরেই ফুলের ব্যবসা করতেন। ব্যবসায়ী অপুর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহম্মেদ এবং মিলান কেন্দ্রীয় মসজিদের ইমাম এ খবর নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে মোট দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.