• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিক মিথুন মাহফুজের মৃত্যুতে ইতালিতে শোক

ফেব্রু. 1, 2020

দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান মিথুন ওরফে মিথুন মাহফুজের মৃত্যুতে ইতালি বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপীয়ান বাংলা প্রেস ক্লাব, ইতালি বাংলা প্রেস ক্লাব এবং দৈনিক আমাদের সময়ের ইতালি প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক মিথুন মাহফুজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে ১০ টায় রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

মিথুন মাহফুজের মৃত্যুতে তার কর্মস্থল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.