• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে করোনা ভাইরাসে দুইজন আক্রান্ত: ৬ মাসের জরুরী অবস্থা ঘোষনা

জানু. 31, 2020

ইতালীর রাজধানী রোমের ভিয়া কাপুর এ অবস্থিত প্যালাতিনো হোটেলে অবস্থানরত দুজন চীনা পর্যটকদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছে দেশটির সরকার। ৬৬ এবং ৬৭ বয়সের এই চীনা দম্পতিকে স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। 

জানা যায় চীনের উহান প্রদেশ থেকে ২৩ জানুয়ারি মিলনের মালপেন্সা এয়ারপোর্টে পৌঁছে ছিল, সেখান থেকে তারা ইতালির বিভিন্ন প্রদেশ ভ্রমণ করে। তাদের সঙ্গে আসা গ্রুপটি গতকাল বাসে করে ক্যাসিনোতে যাওয়ার কথা ছিল কিন্তু স্বাস্থ্য নজরদারির পদ্ধতি গ্রহণের পরে পুলিশ তাদের উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত ঐ দুইজন পর্যটক যে রুমটি ৮ দিনের জন্য বুকিং করেছিলেন, সেটি সিলগালা করা হয়েছে।
এ নিয়ে ইতালীর প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে, পালাচ্ছো কিজি’তে একটি প্রেস কনফারেন্সে বলেন, আমাদের সবাইকে সজাগ এবং খুব যত্নবান থাকতে হবে, তবে আতংকিত ও সামাজিক উদ্বেগ তৈরি করার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী ইতালিতে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন নিশ্চিত করার কথা জানান। এছাড়াও তিনি চীন থেকে আসা পর্যটক এবং সকল প্রকার ফ্লাইট বাতিল ঘোষণা করেন।
আজ সকালে মন্ত্রিপরিষদ ৬ মাসের জন্য ইতালীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আন্তর্জাতিকভাবে জরুরী অবস্থা ঘোষণার আলোকে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পরোনজা বলেছেন, সকল প্রকার সতর্কতার নিয়ন্ত্রক সরঞ্জাম সক্রিয় করে ব্যবস্থা নেয়া হয়েছে। সেক্ষেত্রে সতর্কতামূলক বার্তায় আন্তর্জাতিক সতর্কতার সর্বোচ্চ স্তরে ইতালিকে রাখার কথা জানান।
মরণঘাতি করোনা ভাইরাসে ৫ মিলিয়ন চিনে ইতিমধ্যে ২১৩ জন মারা গেছে, প্রায় ১০,০০০ সংক্রমণ হয়েছে এবং পর্যবেক্ষণাধীন রয়েছে ১০০ হাজার লোক। এতে করে গোটা ইউরোপ এবং বিশ্ব জুড়েই এই করোনা ভাইরাস আতংক বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.