• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিক শাহিন খলিল কাওসার বাংলা প্রেস ক্লাব, ইতালিতে যোগদান

ফেব্রু. 2, 2020

ডেস্ক রিপোর্ট:গাজী টিভির ইতালি প্রতিনিধি এবং দৈনিক জনতার সাবেক সাংবাদিক শাহিন খলিল কাওসার আনুষ্ঠানিকভাবে বাংলা প্রেস ক্লাব ইতালীতে যোগদান করেছেন।

শনিবার রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক বৈঠকে সাংবাদিক শাহীন বাংলা প্রেস ক্লাব ইতালীর সিনিয়র সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর হাতে এ যোগদান পত্র প্রদান করেন।
এ সময় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির সহ ইউরোপের বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ, মিনহাজ হোসেন এবং তাবাসসুম শেলী উপস্থিত ছিলেন।
এই সময় মনিরুজ্জামান মনির বলেন, খলিল কাউসার শাহিনের এ যোগদান প্রবাসী সাংবাদিকদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসীদের দেশীয় সংস্কৃতিতে গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সাংবাদিক খলিল কাউসার শাহীন বলেন, আমি মনে করি, মুলধারার সাংবাদিকদের এই সংগঠন দুটি প্রবাসে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। তিনি ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজকে এগিয়ে নেবার কথাও উল্লেখ করেন।
বাংলা প্রেস ক্লাব ইতালীর পরবর্তী বৈঠকে তাকে সম্মানজনক স্থানে রাখার ব্যাপারে একমত পোষণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.