• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাবেক এমপি জুয়েল চৌধুরীর বড় ভাই ওহিদুজ্জামান চৌধুরী আর নেই!

জানু. 20, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:   ফরিদপুর ২আসনের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের বড় ভাই ও নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের মরহুম আঃ আলেম চৌধুরীর ছেলে ওহিদুজ্জামান চৌধুরী (পিরু) আর নেই।

তিনি গতকাল রবিবার রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

ওহিদুজ্জামান চৌধুরী পিরুর নামাজে জানাজা আজ সোমবার বাদ আছর ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

ওহিদুজ্জামান ঢাকার নিউমার্কেট ফেডারেশনের দুই দুই বার নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.