• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মুত্যু!

জানু. 20, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় সিএনজির ধাক্কায় মামুন ফকির (১১) নামে এক শিশুর মারা গেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বিট বালিয়া সড়কে এঘটনা ঘটে। মামুন ফকির পাটপাশা গ্রামের বাসার ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে একটি সিএনজি সালথা বাজারের দিকে যাওয়ার সময় বালিয়া সড়কে বিটের কাছে বালক মামুন ফকিরকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মামুন ফকির মারা যায়। নিহত মামুন গট্টি পাটপাশা হামিদ মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। এদিকে সিএনজির ড্রাইভার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মিয়ারগ্রামের এনায়েত হোসেন পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে রেখেছে বলে জানা গেছে।

সালথা থানার উপ-পরিদর্শক এস.আই মোঃ কোবায়েদ হোসেন বলেন, সিএনজির ধাক্কায় মামুন ফকির ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.