• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা আ’লীগ নেতা জহিরুল ইসলাম বাসুর মৃত্যুতে সংসদ উপনেতার শোক!

জানু. 18, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:                            ফরিদপুরের জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাসু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু!

শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

জহিরুল ইসলাম বাসু একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন।ফরিদপুর রেফারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

শনিবার সকাল ১১টায় চরভদ্রাসন মরহুমের জন্মস্থানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা শেষে আলিপুর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.