• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অগ্নিদগ্ধদের চিকিৎসায় ত্রাণ মন্ত্রণালয়ের ১৪ লাখ টাকা

ডিসে. 12, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ১৪ লাখ টাকা দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখতে এসে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ১৪ লাখ টাকা প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান। অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ টাকা প্রদানের পাশাপাশি কিছু পরিবাররকে প্রত্যেককে ২০ হাজার টাকা তুলে দেন প্রতিমন্ত্রী।

এনামুর রহমান বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম তদারকি করেছি। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, সরকারের পক্ষ হতেও সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।’ ‘ইতোমধ্যে বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা দিয়েছি। যারা আহত হয়েছেন তারা যাতে সুস্থ হয়ে ফিরে যান, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। প্রয়োজনে আরও অর্থ দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ সহযোগিতার।’

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮, অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজখবর নিতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন,পরিচালক ডা. আবুল কালাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, এনাম মেডিকেল কলেজের মার্কেটিং ডিরেক্টর ও এন টিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান প্রমূখ।

ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত পরিবার ও তাদের স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.