• রবি. জুলাই ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই মুক্ত দিবস আজ ১৩ ডিসেম্বর

ডিসে. 13, 2019

রাজিউল হাসান পলাশ : আজ ১৩ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ধামরাইয়ের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়াসহ কয়েকটি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের বিতাড়িত করেন এবং ধামরাইকে মুক্ত করে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরআগে ধামরাইয়ের কালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে এবং ১৩ ডিসেম্বর ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। এসময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন। পরে ওইদিনই পাকসেনারা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ১৩ ডিসেম্বর বিকেলে ধামরাইকে মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এ দিবসটি উপলক্ষে আজ বুধবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.