• বৃহস্পতি. আগস্ট ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

আগস্ট 14, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উগ্রবাদ-জঙ্গিবাদ নির্মূল, দাঙ্গা-কাইজ্জা নিরসন এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

শুক্রবার (১৪ আগস্ট) সালথা বাজারের একটি মসজিদে জুমার নামাজের সময় তিনি মুসল্লিদের উদ্দেশে এ বক্তব্য দেন।

বক্তব্যে ওসি বাবলুর রহমান খান বলেন, সমাজ থেকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মাদক ও সহিংসতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দাঙ্গা-কাইজ্জা ও সামাজিক বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাস এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সচেতনতামূলক এ বক্তব্যে মসজিদের ইমাম, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৪ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.