• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ উন্নত হচ্ছে, বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিন্টেন্স এবং বিনিয়োগ। পররাষ্টমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন

নভে. 2, 2019

ইতালীর রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব সিলেট উৎসব ২০১৯। জালালাবাদ এস্যোসিয়েশন ইতালি আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্টমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ও জালালাবাদ এস্যোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি একে আব্দুল মুবিন ।

এসময় মন্ত্রী সিলেটি ভাষায় দেয়া বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের পাশাপশি সিলেটের বিভিন্ন চিত্র গুলো তুলে ধরেন
মন্ত্রী প্রবাসীদের প্রসংশা করে বলেন, দেশে রেমিটেন্স বাড়ছে অন্যদিকে বাড়ছে বিনিয়োগ
জালালাবাদ এস্যোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাব্বীর আহমেদ ও জায়েদুল হক মুকুল।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউকে জালালাবাদ এস্যোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি এ কে আজাদ খোকন, বাহারাইন জালালাবাদ এস্যোসিয়েশনের সভাপতি কায়েশ আহাম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায়।
শেষে শতাব্দী করের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.