• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা আলমগীর হোসেন রোমে ফিরেছেন

অক্টো. 26, 2019

ডেস্ক রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা এবং সংগঠনের সিনিয়র সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন রোমে ফিরেছেন। দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের পর শুক্রবার লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে এসে পৌঁছলে স্থানীয় নেতারা তাকে স্বাগত জানায়।

পরে তিনি ইতালী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যোগদান করেন। ইতালী আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠনের ক্ষেত্রে আলমগীর হোসেনের বড় ধরনের অবদান রয়েছে বলে ইতালী প্রবাসী দলীয় নেতাকর্মীরা মনে করেন।

সংগঠনের বর্তমান সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী সভাপতি হওয়ার পেছনে তার ব্যাপক অবদান রয়েছে। আলমগীর হোসেন জানিয়েছেন, তিনি এখন থেকে স্থায়ীভাবে রোমে বসবাস করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.