• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অক্টো. 27, 2019

বাংলাদেশে শুষ্ক ও বর্ষাকালে পানি জনিত সমস্যার নিরসনে ইতালির রোমে ‘লা সাপিয়েন্সা ইউনির্ভাসিটি’তে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব গ্রাউন্ড ওয়াটার অর্গানাইজেশন এর ওয়ের্স্টাণ ও সেস্ট্রাল ইউরোপের সাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মার্কো পেতিতা সাথে বাংলাদেশ থেকে আগড় পানি সম্পদ মন্ত্রনালয়, প্ল্যানিং কমিশন ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগনের মধ্যে এই সেমিনার অনষ্ঠত হয়।
এসময় জালালাবাদ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সেমিনারে বর্ষাকালের পানি ধরে রেখে তা কিভাবে শুকনো মৌসুমে ব্যবহার করা যায় এবং নদীর নাব্যতা বৃদ্ধি সহ আধুনিক সরঞ্জাম দিয়ে সঠিক আবহাওয়া বার্তা ও পানির সঠিক পরিমাপের মাধ্যমে সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সেমিনারে অংশ নেন লুৎফর রহমান জয়েন্ট চিফ, প্লানিং কমিশন ফিজিকাল ইনফ্যাকচার ডিভিশন, সিদ্দিকুর রহমান এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সাউথ-ওয়েস্ট জোন, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, খুলনা, জুলফিকার আলি হাওলাদার এডিশনাল ইঞ্জিনিয়ার, সাউথ জোন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড- বরিশাল, সাইফুল হোসেন প্রজেক্ট ডিরেক্টর, সেওজ বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আব্দুল হাকিম সুপারইনটেন্ডিং ইঞ্জিনিয়ার, মাহমুদ হোসেন ডিপুটি সেক্রেটারী ওয়াটার রির্সোস মন্ত্রনালয়, রফিকুল আলম সুপারইনটেন্ডিং ইঞ্জিনিয়ার, নাজিয়া ইসলাম ডিপুটি সেক্রেটারী, ইকোনমিক রিল্যাশন ডিভিশন অর্থমন্ত্রনালয়, সারোয়ার আলম ডিপুটি চিফ প্লানিং কমিশন।

এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও ধূমকেতু এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দেকী বাচ্চু উপস্থিত ছিলেন।
যেহেতু দেশের বিভিন্ন সময়ের পানি পরিমাপের সঠিক ডাটা সংরক্ষন এখনো সম্ভব হয়নি, তাই প্রয়োজনে সরকারী ভাবে ইতালিতে একটি প্রশিক্ষনের বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.