ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী রোমের আন্তর্জাতিক এয়ারপোর্টে নেমেই জানান আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধীদের কোন ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে তিনজনকে স্থায়ী বহিষ্কার করা গয়েছে এবং অন্যদের বিষয়ে তিনি এ কথা বলেন।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজীকে অভ্যর্থনা জানাতে অসংখ্য আওয়ামী নেতৃবৃন্দ জড়ো হয়, রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট লিওনার্দো দা ভিঞ্চি’তে।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর কর্নধার ইদ্রিস ফরাজী সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সেরা রেমিন্টেন্স ২০১৮ সম্মাননা অর্জন করেন।
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও শতাধিক নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় ইতালি যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা ও রোম নর্দ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য আওয়ামী নেতাকর্মী সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড সহ নানান অভিযোগে ইতালি আওয়ামী লীগ থেকে সম্প্রতি তিন নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আরও যারা সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী
এসময় নেতাকর্মী ছিলেন আনন্দিত তারা বলেন, প্রিয় সংগঠনের প্রিয় নেতা ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী রোমের মাটিতে আসছেন, ইতালি আওয়ামী লীগকে যারা বিভক্ত করতে চায় এখন তাদের আর কোন অস্তিত্ব থাকবে না।
নেতাকর্মীরা আরও জানান ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগ এড়িয়ে যাবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে।
