• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাসুম বিল্লাহ‘র পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

অক্টো. 14, 2019

মাদারীপুর জেলা সমিতি, ইতালির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র পিতা মরহুম হাজী মাষ্টার মো: হেদায়েত উল্লাহ‘র মৃত্যুতে রোমের মক্কি সমজিদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাদারীপুর জেলা সমিতি, ইতালির আয়োজিত এ মাহফিলে সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনি, প্রধান উপদেষ্ঠা হুমায়ূন কবির, জিয়াবুল হক, সহ সভাপতি আবুল কালাম আজাদ, শওকত হোসেন, কোষাধ্যক্ষ মতিন কবির, সারোয়ার হোসেন।
এসময় সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনি মরহুমের আত্মার শান্তি ও সকলের সুস্থ্য কামনা করেন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র তার পিতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ করেন।
এছাড়াও ইতালি বিএনপির সহ সভাপতি মইনুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সজল সিকদার সহ মাদারীপুর জেলা সমিতি এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এসময় মসজিদের ইমাম মুফতি ওয়ালি উল্লাহ বলেন, মহান আল্লাহ-ই দিতে পারে আমাদের শান্তি। নিজের এবং দেশ ও জাতির শান্তি তখনই আসবে, যখন ইসলামের সাথে আমাদের সর্ম্পক হবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি মরহুম মোঃ হেদায়েত উল্লাহ’র রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.