• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্ব সিলেট উৎসব ইতালী সফল করতে নাপলিতে প্রস্তুতি সভা

অক্টো. 5, 2019

বিশ্ব সিলেট উৎসব ইতালী ২৭শে অক্টোবর সামনে রেখে ইতালীর শিল্প নগরী নাপলীতে মতবিনিময় । ইতালীর শিল্প নগরী নাপলীতে আসন্ন বিশ্ব সিলেট উৎসব ইতালী সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন নাপলীতে অবস্থানরত জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সহ সভাপতি দেলোয়ার মোহাম্মদ পরিচালনা করেন সহসভাপতি মোঃ গৌছ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাব্বির আহমদ,সিনিয়র সহসভাপতি এমদাদুল ইসলাম সজল,সহসাধারন সম্পাদক মোঃ আবুল কাহার,সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন,প্রচার সম্পাদক মিনহাজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত নাপলীতে অবস্থানরত বৃহত্তর সিলেটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা জালালাবাদবাসী অত্যন্ত আনন্দিত গর্বিত যেই বিশ্ব সিলেট উৎসব ইতালী অনুষ্ঠিত হতে যাচ্ছে এইটা শুধু ইতালীতে নয় সারা ইউরোপের মধ্যে একটি বিশাল অনুষ্ঠান যার মাধ্যমে আমরা জালালাবাদবাসী সারা বিশ্ব থেকে একত্রিত হতে পারবো এজন্য আমাদের সকলের দায়িত্ব গ্রহণ করতে হবে দলমত নির্বিশেষে বিশ্ব সিলেট উৎসব ইতালী সফল করার জন্য এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এমন একটি ভাল উদ্যোগ গ্রহণ করার জন্য যা অতীতে কখনো সম্ভব হয় নাই ।

তাছাড়া নাপলীতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসী জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম এর নিকট জোর দাবি জানান যাতে জালালাবাদ এসোসিয়েশন নাপলী শাখা অনুমোদন করার জন্য । বিশেষ অতিথি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাব্বির আহমদ তার বক্তব্যে বলেন আমরা এতো বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি যাহা সফল করার দায়িত্ব আমাদের সকল জালালাবাদবাসীর যাতে প্রবাসের মাটিতে আমাদের বৃহত্তর সিলেটের মান অক্ষুণ্ণ থাকে ।প্রধান অতিথি সভাপতি অলিউদ্দিন শামীম তার বক্তব্যে দিক নির্দেশনা মূলক বিষয় ও জালালাবাদ এসোসিয়েশনের ইতিহাস তুলে ধরে বলেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসী সহ সকল ঐক্যবদ্ধ ভাবে সব সময় কাজ করে যাচ্ছি তাঁরই ধারাবাহিকতায় আমরা ইতালীতে বিশ্ব সিলেট উৎসব ইতালী উদযাপন করতে যাচ্ছি যাহা ইতালীতে নয় সারা বিশ্বে মাইলফলক হয়ে থাকবে ইনশাল্লাহ্ এতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত দরকার আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে হাতে হাত রেখে আমাদের দ্বিতীয় প্রজন্মের জন্য ভাল কিছু উপহার দিয়ে যাই যেন তারা আমাদেরকে স্বরন করে ।

এছাড়া ও সভাপতি শামীম বলেন ইতিমধ্যে আমরা ইতালীর পালেরমো সহ বিভিন্ন বিভাগীয় শহরে জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছি ইনশাল্লাহ্ আপনাদেরকে ও নাপলীতে অনুমোদিত কমিটি দেওয়া হবে যেহেতু এখানে আমাদের ইতালীর কেন্দ্রীয় কমিটির ৩জন সহসভাপতি ১জন সহসাধারন সম্পাদক আছেন উনাদের মাধ্যমে আপনারা আহ্বায়ক কমিটি গঠন করে আমাদের কাছে পাঠিয়ে দিন । পরিশেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহসভাপতি দেলোয়ার মোহাম্মদ সভার সমাপ্তি ঘোষণা করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.