
মনিরুজ্জামান মনিরঃ ইতালিতে অভিবাসী সহোদর সন্ত্রাসীর হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত দুই পুলিশ সদস্য হলেন পেয়ারলুইজি রুত্তা (৩৪) ও মাত্তেও দেমেনেগো (৩০)। শুক্রবার বিকেলে ইতালির ত্রিয়েতে প্রদেশের পুলিশ সদর দফতরে এ ঘটনা ঘটে। আজ ত্রিয়েতে শহরে শোকের দিন ঘোষনা করা হয়েছে।

স্কুটার চুরির অভিযোগে রিপাবলিক ডোমিনিকার নাগরিক আলেজান্দ্র আগস্টো স্টেপান মেরান (২৯) ও তার ভাই কার্লিসলে স্টেপান মেরান (৩২) কে আটক করা হয়। দু’জনের মধ্যে একজন টয়লেটে যাওয়ার নাম করে এক অফিসারের বন্দুক চুরি করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হয় ও ৩ জন আহত হয়। ঘাতক দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ইতালির রাষ্ট্রপতি সার্জেও মাত্তারেল্লা দুঃখ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ল্যামার্জিস ত্রিয়েতে শহরে পুলিশ প্রধান গ্যাব্রেলি, প্রিফেক্ট ভ্যালেন্টি, অঞ্চলের মেয়র ও প্রধান প্রসিকিউটরের সাথে গত রাতের বৈঠকে মিলিত হন।
পুলিশ জানায়, ডমিনিকান প্রজাতন্ত্রের এই ডাকাতদের মধ্যে বড় ভাই মানসিক রুগী এবং ছোট ভাই শুটার ছিল।

