ইতালির নাপলিতে বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষে বাংলাদেশ এসোসিয়েশন নাপলি ও পালমা কাম্পানিয়ার মসজিদ কমিটির আয়োজনে ১৩ দফা দাবী আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছ।
আবু তালিব হোসাইন মিঠু ইতালি,নাপলিঃ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নাপলির পালমা কাম্পানিয়া সহ বিভিন্ন কাম্পানিয়া থেকে হাজার হাজার প্রবাসীরা নাপলি সিটিতে জমায়েত হয়ে তাদের দাবী পালমা কাম্পানিয়ায় ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধ প্রবাসীদের বৈধ করন, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরশন, বিভিন্ন স্হানে বাঙ্গালীদের উপর হামলা বন্ধ করা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সালভিনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করাসহ ১৩ দফা দাবী আদায়ের জন্য মিছিল ও প্রতিবাদ সভা করে। মিছিলটি নাপলির গারিবালদি থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সমাবেশ শেষ হয়।
সমাবেশে জুমআর নামাজ আদায় করে প্রতিবাদকারীরা, পরে জেলা প্রসাশক বরাব স্বারক লিপি প্রদান করা হয় ।
এসময় বক্তব্য রাখেন সি,জি,এল ইমিগ্রেশনের প্রধান জামাল কোয়ানদ্রো, মানবাধিকার সংগঠন তেরে ফেব্রাইয়ো সংগঠনের প্রধান জাল্লুকা প্রেতুন্স, সেনেগাল এসোসিয়েশনের প্রধান কস্তাবিয়ালো, নাপলি কমুনির এক্সসাইও লাউরা মোরমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট প্রোফেসর ফ্রান্সিসকো বেরলত্তি, মানবাধিকার সংগঠন ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলির সমন্ময়ক সৈয়দ রাজিব, নাপলির সিলেট এসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন, শরিয়াতপুর এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু, বৃহত্তর খুলনা কল্যান সমিতির সভাপতি বশির আহম্মেদ, সহ সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু, নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, বরিশাল কল্যান সমিতির উপদেষ্টা মোরশেদ আলম, কমিউনিটি নেতা মৃদুল দেওয়ান,বাবলু রহমান, মাহবুবুল আলম মামুন আব্বাস উদ্দিন মিলন, সানজন্নারো আওয়ামীলীগের সভাপতি মোশারেফ খলিফা, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপলি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এনামুল হক বাদল, আলি মাদবর, নুর ইসলাম সর্দার, মাজহারুল হক জয়, মন্জুর হোসেন, আবুল কালাম ঢালি প্রমূখ।
বক্তাগন বলেন, প্রবাসীদের ১৩ দফা ন্যায্য দাবী মানা না
হলে পরবর্তিতে বড় ধরনের আন্দোলনের ঘোষনা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান
করা হলে তিনি দ্রুত দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।
