• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে কমিউনিটি গোল্ড কাপ ক্রিকেট টূর্নামেন্ট চ্যাম্পিয়ন ফরলি স্পোটিং ক্লাব

সেপ্টে. 19, 2019

মধ্য ইতালির চেজেনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফরলি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি গোল্ড কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০১৯”। ফাইনাল খেলায় ফরলি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

“কমিউনিটি গোল্ড কাপ ক্রিকেট টূর্নামেন্টের ফাইলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির।

খেলার শুরুতে প্রধান অতিথি খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
খেলায় ফরলি স্পোটিং ক্লাব ১৫ রানে চেজেনা স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রচুর সংখ্যক দর্শক খেলা উপভোগ করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হোন ফরলি স্পোটিং ক্লাবের জাহেদ এবং জনি সর্বোচ্চ রান সংগ্রহ করে। তবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে চেজেনা স্পোটিং ক্লাবের শামীম।

চেজেনা ক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মাওলার পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি মনিরুজ্জামান মনির বলেন, যুবকরা সব সময় সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা রাখে। আর এই আয়োজনটি অবশ্যই খেলাধূলা সুন্দর মন মানষিকতা সৃষ্টির পাশাপাশি কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, ফুটবলের দেশ ইতালিতে জনপ্রিয় ক্রিকেট খেলার মধ্যদিয়ে দেশকেও উপস্থাপনের সুযোগ রয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন চেজেনা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম শামীম, ইালয়াস হোসেন আলমগীর, জাহানদার ফকির, ফরহাদ, আবুবক্কর, সানোয়ার, জনি, মাইন উদ্দিন, কাজল ও রিমন প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি সহ অতিথি টূর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ফরলি স্পোর্টিং ক্লাব এবং রার্নাস আপ চেজেনা স্পোটিং ক্লাবের খেলোয়ারদের পুরস্কার ও ট্রফি তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.