• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নিখোঁজের দুইদিন পর বংশী নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার

সেপ্টে. 8, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার কান্দিকুল এলাকার বংশী নদী থেকে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাধা বস্তাবন্দী অবস্থায় হৃদয় সাহার (১৬) গলিত লাশ উদ্ধার। রোববার(০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরিফবাগ দক্ষিণ পাড়া এলাকার বংশী নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের বিশ্বনাথের পুত্র হৃদয় গত শুক্রবার দুপুরের পরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে হৃদয় নিখোঁজ হয়। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে বংশী নদী থেকে বস্তাবন্দী অবস্থায়  হৃদয়ের হাত-পা বাধাঁ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন,’বংশী নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার হয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে পুলিশ অনুসন্ধান কাজ শুরু করেছে খুব দ্রুতই খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.