• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, আটক ১

আগস্ট 31, 2019

ঢাকার ধামরাইয়ে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে (১৪) ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো জমির খান (৪০), তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিশোরীর বাবা।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল হোসেন জানান, ধামরাইয়ের চৌহাট থেকে তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশের বরাত দিয়ে জানা যায় ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১:৩০ এর দিকে বাড়ির বাইরে রাস্তায় বের হয় ঐ কিশোরী। তাকে ফুসলিয়ে হাত ধরে পাশের লেবু বাগানের ভেতর টেনে নিয়ে যায় মো জমির খান। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরী বাড়িতে ফিরে এসে মায়ের কাছে সবকিছু খুলে বলে।

প্রতিবন্ধী মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.