• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ফুপার হাতে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

আগস্ট 26, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ৮ম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন ফুপার বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে বিয়ে করানোর কথা বলে নিয়ে গিয়ে ৮ম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীকে ধর্ষণ করে তার আপন ফুপা। এঘটনায় ভুক্তভোগীর মা রোববার (২৫ আগষ্ট রাতে) বাদী হয়ে ধামরাই থানায় অভিযুক্ত ফুপা ও প্রেমিককে আসামী করে  মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ফুপার নাম আলমগীর হোসেন (৪৫) উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে সে পেশায় প্রাইভেটকার চালক। অপর আসামী নাহিদ (২২) একই গ্রামের আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগীর মা জানান , গত বুধবার(২১ আগষ্ট) প্রেমিক নাহিদের সঙ্গে বিয়ে দেয়ার নাম করে ফুপা আলমগীর তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এছাড়া নাহিদ বিয়ের প্রলোভন দেখিয়ে বারংবার শারীরিক সম্পর্ক করেছে। ভুক্তভোগীর মা বলেন, আমরা স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জানালেও তেমন কোন গুরুত্ব দেয়নি। পরে থানায় মামলা দায়ের করেছি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী ও ধামরাই থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী ও তার মা থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় দুইজনকে আসামী করে মামরা দায়ের করা হয়ছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল ওসিসি সেন্টারে পাঠানো হবে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.