• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাকের চাপায় এক মহিলা নিহত

আগস্ট 26, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় ফাতেমা বেগম(৪২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতের কন্যা সামিরা(৬) ছেলে সন্তান ফাহিম(১৩) সাথেই ছিলেন মায়ের মর্মান্তিক মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়েছে তারা। দুই ভাই বোন ধামরাই ঢুলিভিটা মমতাজ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) সকাল ৯:৪৫ মিনিট সময়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ সেখানে পৌছে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করে।

পুলিশ জানায়, টাংঙ্গাইলের মির্জাপুর এলাকায় স্বামীর বাড়ি থেকে ধামরাই আত্মীয় বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় ফাতেমা বেগম নিহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ গভীর সমবেদনা জানান। নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, নিহতের পারিবারিক সূত্রে আত্মীয়।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এবং মামলার প্রস্ততি চলছে। প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.