• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে শোভা যাত্রা!

আগস্ট 23, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে সালথা সাহাপাড়া সর্বাজনীন পূজামন্দির কমিটির উদ্যোগে সালথা এলাকার সাহা পাড়া পূজা মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে আবার শোভাযাত্রাটি ঐ পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় অংশগ্রহন করেন সালথা সাহা পাড়া পূজা মন্দির কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ সাহা, সাধারন সম্পাদক পল্লব সাহা, হিন্দুধর্মাবলম্বীদের নেতা শিবু নাগ, ডা: বরুন সরকার, ডা: নিত্ত সরকার,রমেশ চন্দ্র মন্ডল, বিনয় দাস, অতুল মন্ডল, পরিমল মন্ডল, নিখিল শীল, শচীন সরকার, বিবেকান্দ চক্রবর্তী, তপন রায়, অনুপম ভৌমিক, সমেন রায় প্রমূখ।

উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

২৩ আগস্ট ২০১৯

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.