• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ দুইজনের মৃত্যু!

আগস্ট 22, 2019

 

মনির মোল্যা, সালথা(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের সালথায় বিল্লাল মাতুব্বার (৪৭) নামে এক সৌদি প্রবাসী ও হাসি বেগম (৫৩) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম ও কাগদি-স্বজনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল বাতাগ্রামের মৃত ইসমাইল মাতুব্বারের ছেলে এবং হাসি বেগম কাগদি-স্বজনকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

মাঝারদিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াদ আলী জানান, বিল্লাল মাতুব্বার সৌদি থেকে ঈদের আগে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় ছেলেকে সাথে নিয়ে মাঠে কাজ করতে ছিলেন। এসময় বজ্রপাত তার মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ছেলে সুস্থ্য আছে।

কাগদি বাজারের ব্যবসায়ী মোঃ লিটন জানান, কাগদি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম দুপুরে বৃষ্টির সময় রান্নাঘরে ছিলেন। এসময় বজ্রপাত রান্নাঘরের উপর পড়লে হাসি বেগম মারা যান। এঘটনায় বাতাগ্রাম ও কাগদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে একই সময় নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী বাড়ির পাশের একটি ডোবায় পাট ধোয়ার সময় তার উপর বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.