মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ সবুজ।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা এলএসডি গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩ অক্টোবর ২০২৬
