• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নানা আয়োজনে নগরকান্দা’য় জাতীয় শোক দিবস পালিত

আগস্ট 15, 2019

মনির মোল্যা : নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বাষির্কী পালন করা হয়। শাহাদৎ বাষির্কী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী গ্রহন করে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,বেসরকারী, স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৮ টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিটি অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।

বেলা সাড়ে ১২ টায় নগরকান্দাস্থ জেলাপরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুটি আলোচনা সভাতেই সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদাব আকবর চৌধুরী লাবু।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ। উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সোবহান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, মাননীয় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ সফি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী শাহ জামান বাবুল, আমিরুজ্জামান প্রিন্স, জাহিদুর রহমান সুইট, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, চেয়ারম্যান আরিফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপরে নির্বাচিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

পরে বেলা দেড়টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ উপজেলার মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর আলোকপাত করেন শাহদাব আকবর চৌধুরী লাবু ও ইউএনও মোঃ বদরুজ্জামান শুভ।

এর আগে বেলা ১০ টায় নগরকান্দা সাব- রেজিষ্ট্রি অফিসের উদ্যোগ বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাব রেজিষ্টার এসএম রুবেল পারভেজ, খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, দলিল লেখকবৃন্দ ও রেজিষ্ট্রি অফিসে কর্মরত সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.