• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর সপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে- লাবু চৌধুরী

আগস্ট 15, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে  সবাইকে একযোগে কাজ করতে হবে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। দেশরত্ন শেখ হাসিনাকে আজ প্রধানমন্ত্রী হিসাবে পেতাম না। আর শেখ হাসিনা না হলে এই দেশ উন্নত হতো না। এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। তাই বঙ্গবন্ধুর সপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আগে একটি শোক র্যালি বের করা হয়। উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শোকাবহ এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.