• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি!

জুলাই 27, 2019

মনির মোল্যা :  ফরিদপুরের নগরকান্দা উপজেলা তালমা ইউপি চেয়ারম্যান আলহাজ দেলোয়ারা বেগম ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক ও যমুনা গ্রুপের পরিচালক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জামাল হোসেন মিয়ার বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ীতে অবস্থান করে সবাইকে বেঁধে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত মধ্যরাতে নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের চেয়ারম্যান বাড়ীতে এ ঘটনা ঘটে।

তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম জানান, রাতে ১০-১২ জনের ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। পরে আলমারীসহ আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোবাইল সেট লুটে নেয় ডাকাতরা। খবর পেয়ে উদ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান পরিদর্শন শেষে জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, লিখিত অভিযোগ পেলে সে মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.