• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না- ফরিদপুরের জেলা প্রশাসক

জুলাই 27, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকদ্রব্য ও দুর্ণীতি প্রতিরোধ করতে হবে। কোন প্রকার নারী নির্যাতন ও বাল্যবিবাহ চলবে না। বাল্যবিবাহ বন্ধে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। বালবিবাহের সাথে জড়িত উভয় সমান অপরাধী। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কোন ছাত্র-ছাত্রী ঘরের বাইরে থাকতে পারবে না। বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুর ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে কোন ভূমিহীন মানুষ থাকবে না। কেউ গৃহহীন থাকবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুজবে কেউ কান দিবেন না।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

এর আগে অতিথিবৃন্দ উপজেলা ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন এবং পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিদর্শণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.