• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দৈনিক আমাদের সময় পরিচালকের সাথে ইতালীর মূল ধারার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

জুলাই 24, 2019

বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক, পিপলস ইনসুরেন্স কোম্পানি ও পি এইচ পি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ গত ১৩ই জুলাই ইউরোপ সফরে আসলে গত ১৭ই জুলাই ইতালী আসেন। ইতালীর বিভিন্ন শহর ভ্রমণ শেষে গত শনিবার রাজধানী রোমে আসলে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালীর সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এতে সাংবাদিকরা দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগকে ফুলের   শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি,এনটিভির বুরো প্রধান মনিরুজ্জামান মনির, এটিএন বাংলার ইতালী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, বাংলা প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহ সভাপতি ও ৭১ টিভি ইতালী প্রতিনিধি লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি রোম প্রতিনিধি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ও এস এন টিভি ইউরোপ বুরো প্রধান মিনহাজ হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম প্রমুখ।

এতে সাংবাদিকরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ইসলাম ও মুসলিম জাতিসত্তা রক্ষায় আপসহীন ও সময়ের সাহসী ভূমিকায় দৈনিক আমাদের সময় পত্রিকার ভূয়সী প্রশংসা করেন। আমাদের সময় পত্রিকা তার এ ভূমিকা অব্যাহত রাখবেন বলে পেশাজীবী সাংবাদিকরা কামনা করেন।

জনাব সোহাগ স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখতে পারেন ।তিনি আরো বলেন প্রবাসীদের সুখ দুঃখের কথা আপনারা তুলে ধরবেন।  তিনি প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরার আহ্বান জানান স্থানীয় সাংবাদিকদের প্রতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.