• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক মো.আলী হোসাইনকে সংবর্ধনা

জুলাই 24, 2019

দৈনিক আমাদের সময় পত্রিকার পরিচালক ও বিশিষ্ট শিল্প পতি মোঃ আলী হোসাইনকে সোমবার ইতালীর রাজধানী রোমে জালালাবাদ এসোসিয়েশন ইতালী বাংলাদেশ থেকে আগত সংবর্ধনা দিয়েছে ।

এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো.ওয়ালীউল ইসলাম,শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামিলুল আরিফ জামিল,বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল সহ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ । এসময় সংবর্ধিত অতিথি মো.আলী হোসাইন জালালাবাদ এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করে বলেন, জালালাবাদ এসোসিয়েশন শুধু মাত্র নামে কোন সংগঠন নয়। বাংলাদেশের প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগের জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন । যার বিস্তার বিশ্ব জুড়ে ঢাকা থেকে ১৯৪৮ সালে যে সংগঠনের জন্ম আজ সেই সংগঠনের ছায়াতলে সাড়া বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটবাসী । আমি তাদের ধন্যবাদ জানাই । সম্মাননা ক্রেষ্ট প্রদানের জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.