• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকা জেলায় এস এস সি পরিক্ষায় সর্বাধিক বৃত্তি পেয়েছে ধামরাই উপজেলা

জুলাই 19, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলা পরিষদ আয়োজিত ২০১৮ সালে ঢাকা জেলায় এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল। সর্বমোট ৪৯৫ জন ছাত্রছাত্রীকে এই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয় এর মধ্যে সর্বাধিক (১৫০ জন) বৃত্তি পেয়েছে ধামরাই উপজেলা। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঢাকা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তিনি বলেন, উন্নত দেশ গড়তে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সারা বিশ্বে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের সামনে আসছে ফোর ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন (ফোর আই আর) চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। যারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে সে সকল দেশই উন্নত করতে পারে। তিনি আরো বলেন, নতুন প্রযুক্তি সম্পর্কে ছাত্র ছাত্রীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেকে স্কুল কলেজে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের এই সফলতার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু বলেন, প্রত্যেক উপজেলাতে ছাত্র-ছাত্রীদের আজ থেকে নিজেকে তৈরি করতে হবে। আগামীতে বাবা মায়ের পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে হবে। ছেলে মেয়েরা যেন শিক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে এবং তাদের উৎসাহী করতে অভিবাবকদের প্রতি আহ্বান জানানো হয়। জেলা পরিষদকে তাদের স্কুলগুলোর প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, উন্নত বাংলাদেশ গড়তে আমরা আদর্শ সন্তান চাই। তাই স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.