• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“আজ ২১ শে ফেব্রুয়ারি” একাদশ শ্রেণীর ছাত্র জহির আহমেদের কবিতা

ফেব্রু. 20, 2019

আজ ২১ শে ফেব্রুয়ারি …

যেদিন হয়েছিল বাঙ্গালী ছাত্র সমাজ তৈরী

যখন বলেছিল আলী জিন্নাহ উর্দূই হবে একমাত্র রাষ্ট্রভাষা

তখন ছাত্র সমাজ সহ বাঙ্গালীরা হারিয়ে ফেলিছিল তাদের সকল আশা

তারা মনে করেছিলো ” ইচ্ছা থাকলে উপায় হয় ”

তাইতো তারা সংগ্রামে নেমেছিলো বাদ দিয়ে সব ভয়

হঠাৎ করে রাস্তা -প্রান্তরে শোনা গিয়েছিল মিছিলের শব্দ

বাঙ্গালীরা মনে করেছিলো পাকিস্তানিদের করতে হবে যেকোনো মূল্যে জব্দ

মিছিলের কারন জেনে যোগ দিয়েছিলেন রফিক

রফিকের সাথে যোগ দিয়েছিলেন সালাম বরকত আর শফিক

কে জানত এই মিছিলে তারা শহীদ হবে?

পরিবারের সবাই আশায় ছিলো, তারা বাড়ি ফিরবে কবে!!

তারা জানত না তাদের বাংলা ভাষা একদিন হবে সত্য

যা ছিলো ১৯৫২ সালের আগ পর্যন্ত বাঙ্গালীর মুখের কথ্য

রাষ্ট্র ভাষা বাংলার জন্য জীবন দিয়েছিলো রফিক, শফিকের মতো অনেক বাঙ্গালী

ওইসব শহীদদের প্রতি পাকিস্তানিরা মন্তব্য করতো তারা নাকি কাঙ্গালী!!

বাঙ্গালীর স্লোগান ছিলো একটাই …..

“” রাষ্ট্র ভাষা বাংলা চাই “”

অবশেষে ভাষা শহীদদের আশা হলো পূর্ণ

করে পাকিস্তানিদের ভিত্তি চূর্ন – বিচূর্ণ ……

 

জহির আহমেদ

একাদশ শ্রেণী (বিজ্ঞান বিভাগ)

বিপিএটিসি স্কুল এন্ড কলেজ, সাভার, ঢাকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.