• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে‌ পুলিশের ধাওয়ায় প্রবাসীর মৃত্যু

জুলাই 18, 2019

ইতালির রাজধানী রোমে পুলিশের ধাওয়া খেয়ে জব্বার ঢালী নামে‌র এক প্রবাসীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা।ছয়টায় ভিয়া কাভুরে অবস্থিত হোটেল গ্রান্ড প্লাটিনোর বিপরীত পার্শ্বে হকার ব্যবসায়ী জব্বার ঢালীকে পুলিশ ধাওয়া করলে তার মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিঁড়ি থাকায় তিনি পড়ে যান এবং মৃত্য বরণ করেন। জব্বার ঢালী শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজার গ্রামের বাসিন্দা।

এ খবর পেয়ে তার ভাই ঘটনাস্হলে পৌছান কিন্তু তিনি ভাইয়ের শোক সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।। এদিকে এই ঘটনা পরপরই সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত হোন।

প্রবাসী জব্বার এর মৃত্যুতে রাজধানী রোমে শরীয়তপুর বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের ভাষ্য জানা যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.