• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের সম্মেলন আসন্ন! হাসান ইকবাল সভাপতি, আফতাব ও কিটন সাধারণ সম্পাদক পদ প্রার্থী

জুলাই 17, 2019

ইউরোপের অন্যতম শক্তিশালী সংগঠন ইতালি আওয়ামী লীগ, যার দীর্ঘ  দিন ধরে সফল সাধারন সম্পাদক হিসেবে হাসান ইকবাল এগিয়ে নিয়ে গেছেন। বর্তমান ও অতীতে হাসান ইকবাল সাংগঠনিক দক্ষতায় নিজের যোগ্যতা বহুবার প্রমান করতে সক্ষম হয়েছেন। ইতালী আওয়ামী লীগের পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা হাসান ইকবাল আসন্ন কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রত্যাশায় দলীয় নেতাকর্মীরা মনে করেন, একমাত্র হাসান ইকবাল ইতালি আওয়ামী লীগের সভাপতি হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিসম্পন্ন করবে।

এবিষয়ে হাসান ইকবাল বলেন, ইতালি আওয়ামী লীগ এমন একটি সংগঠন যা সব সময়ই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরন ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়তে নেতাকর্মীদের সমর্থনে কাজ করে যাবো।

এছাড়াও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করে হাসান ইকবাল বলেন, ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি সফল সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ কমিটি গড়তে সক্ষম হয়েছেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ ও বিভিন্ন প্রচার প্রচারনায় বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী ও  ইতালি যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রসুল কিটনের নাম আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এবং অন্যদিকে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন সভাপতি পদে এবং সহ-সভাপতি লিটন হাজারীর নাম সাধারণ সম্পাদক পদে উঠে এসেছে।

ইতালি আওয়ামী লীগের সম্মেলনের এখনো কোন প্রকার ঘোষনা না এলেও ইতালির রাজধানীর রোমসহ ইউরোপের সর্বত্র বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.