• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নানা আয়োজনে সাভারে এনটিভির ১৭ বছর পূর্তি পালিত

জুলাই 3, 2019

রাজিউল হাসান পলাশঃ র‌্যালি, শুভেচ্ছা, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে সাভারে এনটিভির ১৭ বছর পূর্তি পালিত হয়েছে। এনটিভি দর্শক ফোরামের আয়োজনে আজ বুধবার(৩ জুলাই) সকাল ১০টায় সাভারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বাজার এলাকা প্রদক্ষিণ করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এনটিভির সিনিয়র রিপোর্টার ও সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় অারোও উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.