• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র ইউএনও মাকছুদুলের বিদায় সংবর্ধনা!

জুন 27, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সালথায় কর্মময় জীবনের বিভিন্ন ভাল দিক তুলে ধরে বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল প্রমূখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

উল্লেখ্য, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম ২০১৮ সালের ২৩ অক্টোবর তারিখে সালথায় যোগদান করেন। তিনি ৮ মাস ৪দিন সুনামের সাথে কর্মস্থলে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.