• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র তালমায় নৌকার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত! 

মার্চ 7, 2019

মনির মোল্যা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ছাত্তার চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২, আসনের সাবেক এমপি ও জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন, যুবলীগ নেতা এস.এম হুমায়ন কবির প্রমূখ।
উক্ত সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান সরদারকে নৌকা মার্কায় ভোট দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.