
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থেকে বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়া, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আ’লীগ নেতা মাহতাব হাবিব মিল্টন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুদ কুমার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, সকলে ঐক্যবদ্ধ ভাবে সালথা-নগরকান্দাকে মাদক মুক্ত করতে হবে আওয়ামীলীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। আ’লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শেখ হাসিনা সরকার শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এসময় আরো বলেন, আওয়ামীলীগ সরকার তৃণমূল পর্যায়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারীকরণ, শিক্ষাবৃত্তি, মিডডে মিলসহ শিক্ষার আধুনিকায়নে নানা কর্মসূচী বাস্তবায়ন করছেন। আওয়ামীলীগ সরকার ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত।
