মনির মোল্যা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারষ প্রতিক নিয়ে আলোচনায় শির্ষে রয়েছেন উপজেলার গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন-সম্পাদক, তরুন সমাজ সেবক, আব্দুল ওয়াদুদ মাতুব্বার।
নির্বাচন সামনে রেখে উপজেলার বিভিন্ন হাট-বাজারে করছেন গন-সংযোগ করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
সতন্ত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াদুদ মাতুব্বার একান্তচারী আলাপচারীতায় এ প্রতিনিধিকে বলেন, আমি উপজেলা বাসির কাছে আনারষ মার্কায় ভোট চাই। এলাকায় ঘুরে সবার কাছে আমি দোয়া ও ভোট চাচ্ছি, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছি। আমি আশা করি এলাকার মানুষ আমাকে ভোট দিবে। আমি সবসময় তৃনমুলের নেতাকর্মীদের সাথে আছি ছিলাম থাকবো।

উপজেলা এলাকার একাধিক ভোটার জানান, মানুষের বিপদে তিনি পাশে পাশে দাড়িয়েছেন।এখন তিনি এলাকার মানুষের সেবা করতে চাচ্ছেন। তাই এলাকার মানুষ তাকে চেয়ারম্যান পদে দাড় করিয়েছেন। আমরা আশাবাদি, মানুষের ভালবাসা নিয়ে ওয়াদুদ মাতুব্বার নির্বাচনে জয়লাভ করবো বলে এলাকা বাসি আশা করে।
