• শুক্র. আগস্ট ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মুক্তিযোদ্ধা রবীন্দনাথ ত্রিবেদী’র পরলোক গমনে- সংসদ উপনেতার শোক!

মার্চ 2, 2019

 


মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর পরলোক গমন করেছেন । রবীন্দ্রনাথ ত্রিবেদী ঐ গ্রামের স্বর্গীয় চিত্তরঞ্জন ত্রিবেদীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শারিরীক বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতা আনুমানিক ১১ টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবীন্দ্রনাথ ত্রিবেদীর পরলোক গমনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। তার পরলোক গমনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.